প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ● দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ● বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ● মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ●

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং পেশাদার সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের মানোন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুঁইফোঁড় পেজ ও অনলাইন পোর্টালের মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এ সমস্যা মোকাবিলায় সাংবাদিকতার গ্রহণযোগ্য সংজ্ঞা ও মাপকাঠি নির্ধারণ জরুরি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের সংজ্ঞা ও মাপকাঠি নির্ধারণে বিএফইউজে, ডিইউজে, ডিআরইউসহ সাংবাদিক সংগঠন ও সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রদানসহ সংশ্লিষ্ট নীতিমালায়ও নির্দিষ্ট মাপকাঠি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সাংবাদিকদের জন্য সময়োপযোগী ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে দ্রুত অগ্রগতির জন্য শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে ডিআরইউর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

সভায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ

১ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

২ ঘণ্টা আগে
বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’

বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’

২ ঘণ্টা আগে