শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এবং প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী। এ ছাড়া বন বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা চলাকালে কয়েক দফা বিদ্যুৎ চলে গেলে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়। এরপর অনুষ্ঠানের শেষ অংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহাবুদ্দিন বলেন, বর্তমানে লোডশেডিং নেই। তবে লাইনে ত্রুটির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।



