প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএডিসিতে নতুন সংকট, জনবল ঘাটতি ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন ● দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ ● গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ ● দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর ● আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে, ঐক্য অটুট থাকবে: মুহিউদ্দিন রব্বানী ● রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী ● নজরুলের মানবতা ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতিমন্ত্রী ● রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ● বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় হওয়ার আহ্বান ● ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ ●

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি নতুন শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসাইউকি ওমোতোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৈঠকে সার উৎপাদন, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, জাহাজ পুনর্ব্যবহার শিল্প, টয়োটা ব্র্যান্ডের গাড়ি উৎপাদন এবং বাংলাদেশ-জাপান সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাণিজ্যমন্ত্রী বলেন, জাপানের প্রযুক্তি, অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

মারুবেনির সিইও কাফকোর আধুনিকায়ন, প্রাকৃতিক গ্যাসের কার্যকর ব্যবহার এবং সার উৎপাদন সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন। ডিএপি ও টিএসপি সার উৎপাদনে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার আগ্রহও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, যৌথ বিনিয়োগে পরিচালিত বিজেআইটির বাংলাদেশি প্রকৌশলীরা জাপানসহ আন্তর্জাতিক বাজারে সেবা দিচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইটি আউটসোর্সিং খাতে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ ছাড়া পরিবেশসম্মত জাহাজ পুনর্ব্যবহার প্রযুক্তি, অর্থনৈতিক অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ক্ষুদ্র মডিউলার পারমাণবিক চুল্লি প্রযুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাটের আঁশের সঙ্গে অন্যান্য তন্তু মিশিয়ে উচ্চমূল্যের বহুমুখী পণ্য উৎপাদন ও গবেষণা সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স ও বিনিয়োগসংক্রান্ত অনুমোদন সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও মূলধন প্রত্যাবাসনের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

১২ ঘণ্টা আগে
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

১ দিন আগে
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

১ দিন আগে
নাগরিকদের দৈনন্দিন চাহিদা পূরণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

নাগরিকদের দৈনন্দিন চাহিদা পূরণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

২ দিন আগে
ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২ দিন আগে