প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজন এবং ময়মনসিংহ ও বরিশালে একজন করে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৭৭ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও উপসর্গে ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২৮ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২২ হাজার ৮৪০ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে ২ লাখ ৮ হাজার ৫৭০ জন সন্দেহভাজন সংক্রমিত হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।


