প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তিন অনুপ্রেরণাদায়ীর পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ● চাটমোহরে অটোরিকশা উল্টে নারীর মৃত্যু, স্বামীসহ আহত ৩ ● শিরোনাম: সয়াবিন তেলে কোনো ভারী ধাতু নেই, বাজারের সব তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী ● জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ: বাণিজ্য ও চিকিৎসায় সহযোগিতার আলোচনা ● নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবন ও বাণিজ্য প্রসারে গুরুত্বারোপ ● সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ পরিবেশমন্ত্রীর ● বিমানমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ: এভিয়েশন ও পর্যটন খাতে জোরদারের আলোচনা ● হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ● হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের ● ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু ●

তিন অনুপ্রেরণাদায়ীর পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন
তিন অনুপ্রেরণাদায়ীর পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কাজের জন্য তিন অনুপ্রেরণাদায়ী নায়লা শারাফ, মো. আলতাফ হোসেন ও রেজাউল কিবরিয়া বাবুলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁদের উদ্যোগের প্রশংসা করেন। দেশ ও সমাজের কল্যাণে তাঁদের কাজ অন্যদেরও অনুপ্রাণিত করবে উল্লেখ করে কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করে এবং বিসিএসে উত্তীর্ণ হয়েও শিশুদের শিক্ষাদানের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা বেছে নিয়েছেন নায়লা শারাফ। নেত্রকোনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি নিজেই শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট তৈরি করে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনায় সহায়তা করছেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জন্ম থেকে দুই হাত না থাকলেও পা দিয়ে লেখালেখি শিখে নরসিংদীতে একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেছেন মো. আলতাফ হোসেন। নিজের সঞ্চয় ও জমি বিক্রির অর্থে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রধানমন্ত্রী তাঁর বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, ভোলায় মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগিয়েছেন রেজাউল কিবরিয়া বাবুল। পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ করেছেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনজনের জীবনসংগ্রাম ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। তাঁদের কাজের স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী দেশ গঠনে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শিরোনাম: সয়াবিন তেলে কোনো ভারী ধাতু নেই, বাজারের সব তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী

শিরোনাম: সয়াবিন তেলে কোনো ভারী ধাতু নেই, বাজারের সব তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী

১ ঘণ্টা আগে
জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ: বাণিজ্য ও চিকিৎসায় সহযোগিতার আলোচনা

জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ: বাণিজ্য ও চিকিৎসায় সহযোগিতার আলোচনা

১ ঘণ্টা আগে
নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবন ও বাণিজ্য প্রসারে গুরুত্বারোপ

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবন ও বাণিজ্য প্রসারে গুরুত্বারোপ

১ ঘণ্টা আগে
সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ পরিবেশমন্ত্রীর

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ পরিবেশমন্ত্রীর

১ ঘণ্টা আগে
বিমানমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ: এভিয়েশন ও পর্যটন খাতে জোরদারের আলোচনা

বিমানমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ: এভিয়েশন ও পর্যটন খাতে জোরদারের আলোচনা

১ ঘণ্টা আগে
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২ ঘণ্টা আগে