সাক্ষাৎকালে ঢাকা-রোম রুটে ফ্লাইট বাড়ানোর বিষয়ে ইতালির আগ্রহের জবাবে মন্ত্রী জানান, নতুন উড়োজাহাজ সংযোজনের পর প্রবাসীদের সুবিধার্থে এই রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হবে। বর্তমানে এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া বাংলাদেশের এভিয়েশন খাতে ইতালীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রক্ষণাবেক্ষণ ও মেরামতের (MRO) হাব তৈরিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
পর্যটন খাতের উন্নয়নে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি বিদেশি পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ‘রেড জোন’ গঠনের বিষয়টিও আলোচনায় স্থান পায়। বাংলাদেশে ইতালীয় পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মত প্রকাশ করেন দুই পক্ষ।


