সোমবার ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিরোধী দলের নেতারা অনুষ্ঠানে না আসায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, সরকারের সঙ্গে দূরত্ব থাকলেও জুলাইয়ের শহীদ, আহত ও দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের অনুষ্ঠানে আসা উচিত ছিল।
তারেক রহমান বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগের কারণেই আজ অনেকে বিরোধী দলের নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকলে বোঝা যেত, বিরোধী দলও জুলাইয়ের চেতনাকে ধারণ করে। বিএনপি জুলাইকে ধারণ করে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে সরকার ও বিরোধী দল—উভয়েই দায়িত্ব পেয়েছে। তাই সরকারি দল জনগণের স্বার্থ দেখছে না কিংবা বিরোধী দল শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছে—এ ধরনের দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। সরকার দেশের মানুষের জীবনমান ও ভাগ্যের পরিবর্তনে কাজ করছে বলেও জানান তিনি।



