প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নিরাপদ খাদ্য ও শস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী ● ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি ● প্রধানমন্ত্রীর জাপান সফর: একনেক বৈঠক স্থগিত, পেছাল ৯ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন ● চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ● তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ● সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব ● গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান ● গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান ● চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ ● থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি ●

‘আমি স্বাস্থ্যের প্রতিমন্ত্রী, হাসপাতালের নই; রোগ প্রতিরোধই সরকারের মূল অগ্রাধিকার’

বিজ্ঞাপন
‘আমি স্বাস্থ্যের প্রতিমন্ত্রী, হাসপাতালের নই; রোগ প্রতিরোধই সরকারের মূল অগ্রাধিকার’
হাসপাতাল বাড়ানোর চেয়ে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে দেশের স্বাস্থ্যনীতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, তৃণমূল পর্যায় থেকে রোগ, শারীরিক অক্ষমতা ও অকালমৃত্যু প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসা প্রযুক্তির সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, “আমি স্বাস্থ্যের প্রতিমন্ত্রী, হাসপাতালের প্রতিমন্ত্রী নই।”

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী জানান, তৃণমূলের স্বাস্থ্যকর্মীদের আধুনিক তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অব থিংসের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। তাঁদের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষণের আওতায় আনা হবে। পাশাপাশি বিশেষায়িত চিকিৎসাসেবা বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ এবং পর্যায়ক্রমে জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে প্রায় ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া হার্টের স্টেন্ট, ডায়ালিসিস ফিল্টার, সক্রিয় ওষুধ উপাদান (এপিআই) ও কৃত্রিম চোখের লেন্সের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণের ভ্যাট ও কর কমানো বা মওকুফ করা হয়েছে। চিকিৎসাসামগ্রীর অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে ড. মুহিত বলেন, শুধু উচ্চমূল্যের চিকিৎসা সরঞ্জাম বিক্রি নয়, বিক্রয়োত্তর সেবা, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, স্থানীয় প্রকৌশলী ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং প্রযুক্তি স্থানান্তরেও গুরুত্ব দিতে হবে। দেশের ভেতরে চিকিৎসা সরঞ্জাম সংযোজনের জন্য মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রতিমন্ত্রী আরও জানান, অকেজো চিকিৎসা যন্ত্রপাতির ব্যবহার ও তদারকি নিশ্চিত করতে জাতীয় ই-হেলথ ও ডিজিটাল মনিটরিং ড্যাশবোর্ড চালুর পরিকল্পনা রয়েছে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসাসহায়তায় বহুজাতিক কোম্পানিগুলোকেও করপোরেট সামাজিক দায়বদ্ধতার তহবিল নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বৈঠকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেন, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর পল জি ফ্রস্ট, ডা. ওমর ইশরাকসহ দেশি-বিদেশি স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
নিরাপদ খাদ্য ও শস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

নিরাপদ খাদ্য ও শস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

১ ঘণ্টা আগে
চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব

সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব

১৯ ঘণ্টা আগে
চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ

চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ

১৯ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯৮ জন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯৮ জন

২০ ঘণ্টা আগে