প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডিসেম্বরে পরিস্থিতির অবনতি হলে দায় সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম ● রাজস্ব বাড়াতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত ● দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ ● ‘দফাদার’ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, ‘মহল্লাদার’ হলেন ‘গ্রাম পুলিশ’ ● জলবায়ু ঝুঁকিতে নারী ও শিশুর খাদ্যনিরাপত্তায় এফএও-কে পাশে চান খাদ্যমন্ত্রী ● আগামী ৫ নভেম্বর ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত হবে ● বে টার্মিনাল প্রকল্প নিয়ে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের আলোচনা ● বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ● ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি ● স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ●

ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

বিজ্ঞাপন
ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের
ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার (২ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তাগিদ দেন।

বৈঠকে দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বাধা দূর করা, শুল্ক সুবিধা বাড়ানো এবং বাণিজ্য সহজ করার বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা নেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে জোটকে আরও কার্যকর করতে এর পুনর্গঠন ও ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

​জবাবে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তঃবাণিজ্য বাড়াতে বাংলাদেশের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশ ও ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
রাজস্ব বাড়াতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

রাজস্ব বাড়াতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

১ ঘণ্টা আগে
চার মাসে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার

চার মাসে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার

৬ ঘণ্টা আগে
কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

৭ ঘণ্টা আগে
বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-যুক্তরাজ্য

বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-যুক্তরাজ্য

১০ ঘণ্টা আগে
মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

১ দিন আগে
চামড়া ও পোশাক খাতে তুর্কি বিনিয়োগ চান বাণিজ্যমন্ত্রী

চামড়া ও পোশাক খাতে তুর্কি বিনিয়োগ চান বাণিজ্যমন্ত্রী

১ দিন আগে