প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডিসেম্বরে পরিস্থিতির অবনতি হলে দায় সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম ● রাজস্ব বাড়াতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত ● দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ ● ‘দফাদার’ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, ‘মহল্লাদার’ হলেন ‘গ্রাম পুলিশ’ ● জলবায়ু ঝুঁকিতে নারী ও শিশুর খাদ্যনিরাপত্তায় এফএও-কে পাশে চান খাদ্যমন্ত্রী ● আগামী ৫ নভেম্বর ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত হবে ● বে টার্মিনাল প্রকল্প নিয়ে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের আলোচনা ● বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ● ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি ● স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ●

ডিসেম্বরে পরিস্থিতির অবনতি হলে দায় সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম

বিজ্ঞাপন
ডিসেম্বরে পরিস্থিতির অবনতি হলে দায় সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম
সরকার সঠিক সময়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় পোশাকশ্রমিকদের আন্দোলন বড় আকার ধারণ করেছে এবং এতে কোনো ফ্যাসিস্ট অনুপ্রবেশ করলে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিসেম্বরে দেশের কোনো পরিস্থিতির অবনতি হলে তার দায়ও সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সরকারের গত আট মাসের কর্মকাণ্ডকে সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দফায় দফায় এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক জানিয়ে তিনি বলেন, এনসিপি তাদের দাবির পক্ষে থাকবে। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দলটি সারা দেশে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। সার ডিলারশিপ ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের সুবিধা দেওয়া হচ্ছে। অথচ শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে তারা অবস্থান নিচ্ছে না।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

​গঙ্গা পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক জানান, পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ডিসেম্বরে রাজপথে আন্দোলন করবে তাঁর দল। এ ছাড়া জামায়াতের সঙ্গে জোটে থাকলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে বলে ঘোষণা দেন তিনি। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ প্রমুখ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

৬ ঘণ্টা আগে
আওয়ামী লীগের সহিংসতা প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে: রাশেদ খাঁন

আওয়ামী লীগের সহিংসতা প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে: রাশেদ খাঁন

৮ ঘণ্টা আগে
শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: তারেক রহমান

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: তারেক রহমান

৮ ঘণ্টা আগে
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান

১ দিন আগে
গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: জামায়াত আমির

গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: জামায়াত আমির

৩ দিন আগে
কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির

কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির

৩ দিন আগে