প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধিদল ● প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ ● স্বাস্থ্য খাতকে সৌরবিদ্যুতের 'চ্যাম্পিয়ন' করার লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে বাংলাদেশি শিক্ষক গ্রেপ্তার ● ১১ ডিসেম্বর ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ● আজ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা ● ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ৩ হাজার ৩২৪ টাকা ● যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আব্দুল এল-সাঈদ ● ডেসকোর নির্দিষ্ট প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ বন্ধ থাকছে ● ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের নতুন মজুরি ●

স্বাস্থ্য খাতকে সৌরবিদ্যুতের 'চ্যাম্পিয়ন' করার লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
স্বাস্থ্য খাতকে সৌরবিদ্যুতের 'চ্যাম্পিয়ন' করার লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে তৃণমূল থেকে শুরু করে বড় হাসপাতালগুলোতে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় এই উদ্যোগে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ‘প্রথম চ্যাম্পিয়ন’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ বিভাগ ও ইডকল আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো’র এক প্যানেল আলোচনায় তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে সরকারের প্রায় ১৫ হাজার স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে, যার বড় অংশের কার্যক্রম দিনের বেলা পরিচালিত হয়। তাই ডিজেল নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুতে যেতে আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সব স্বাস্থ্য অবকাঠামোর অডিট সম্পন্ন করা হবে। বিল পরিশোধের নিশ্চয়তার কথা উল্লেখ করে তিনি বেসরকারি উদ্যোক্তাদের হাসপাতালে বিনিয়োগের আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহ্দী আমিন জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে আগামী ছয় মাসের মধ্যে ছাদ ও উদ্বৃত্ত জমির তালিকা চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে ৩০টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সোলার প্রকল্প প্রক্রিয়াধীন। অন্যদিকে বিএমডিএ-এর চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাকির তুহিন বলেন, আগামী এক বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলের প্রায় ১৭ হাজার সেচ পাম্প সৌর নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বাৎসরিক প্রায় ১৫০ কোটি টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্যানেল আলোচনায় ইডকলের হেড অব রিনিউয়েবল এনার্জি এনামুল করিম পাভেল জানান, সরকারি ভবনের ছাদ থেকে প্রায় ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব এবং বেসরকারি বিনিয়োগকারীদের জন্য সহজ অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সোল্যারিকের পরিচালক প্রকৌশলী নাজনীন আক্তার দীর্ঘমেয়াদি বিনিয়োগ সুরক্ষায় স্থিতিশীল নীতিমালার ওপর জোর দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

৩ ঘণ্টা আগে
আজ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

আজ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

৩ ঘণ্টা আগে
ডেসকোর নির্দিষ্ট প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ বন্ধ থাকছে

ডেসকোর নির্দিষ্ট প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ বন্ধ থাকছে

৩ ঘণ্টা আগে
প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

৬ ঘণ্টা আগে
আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ ঘণ্টা আগে
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ

২৩ ঘণ্টা আগে