প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ ● স্বাস্থ্য খাতকে সৌরবিদ্যুতের 'চ্যাম্পিয়ন' করার লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে বাংলাদেশি শিক্ষক গ্রেপ্তার ● ১১ ডিসেম্বর ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ● আজ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা ● ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ৩ হাজার ৩২৪ টাকা ● যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আব্দুল এল-সাঈদ ● ডেসকোর নির্দিষ্ট প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ বন্ধ থাকছে ● ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের নতুন মজুরি ● কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প প্রশাসন ●

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষায় গুণগত ও দৃশ্যমান পরিবর্তন আনতে সরকার নতুন মনিটরিং নীতিমালা এবং পরিমার্জিত কারিকুলাম চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নতুন মনিটরিং ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীর উপস্থিতি, পাঠদানের মান এবং প্রকৃত শিখন পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হবে। পাশাপাশি বয়স ও সক্ষমতাভিত্তিক, বিজ্ঞানসম্মত ও আনন্দময় শিখন নিশ্চিত করতে কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। এ ছাড়া নতুন কারিকুলামে শিখন ঘণ্টার বৈষম্য দূর করা এবং নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিদর্শনকালে ববি হাজ্জাজ শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল বিতরণ করেন এবং মা সমিতির সদস্য ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, দেশের ১০০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়েছে এবং আগামী বছরের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মাধবপুরে বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) ফিডিং কার্যক্রম পর্যালোচনা করে সরকারের নিজস্ব কর্মসূচিতে তা অন্তর্ভুক্ত করার কথাও বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) হেড অব প্রোগ্রাম জেসি উড, স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
স্বাস্থ্য খাতকে সৌরবিদ্যুতের 'চ্যাম্পিয়ন' করার লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতকে সৌরবিদ্যুতের 'চ্যাম্পিয়ন' করার লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
আজ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

আজ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

২ ঘণ্টা আগে
ডেসকোর নির্দিষ্ট প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ বন্ধ থাকছে

ডেসকোর নির্দিষ্ট প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ বন্ধ থাকছে

২ ঘণ্টা আগে
প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

৫ ঘণ্টা আগে
আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ ঘণ্টা আগে
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ

২২ ঘণ্টা আগে