প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ● আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি ● লং মার্চের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: মীর শাহে আলম ● সাংবাদিক ও মিডিয়া মালিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব বিবেচনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ● পোশাকশিল্পের সংকট মোকাবিলায় জামায়াতের ১৫ দফা দাবি ● আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ● সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান ● ঢাকায় শুরু ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা ● ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ●

অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

বিজ্ঞাপন
অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর
অহেতুক প্ররোচনায় কান না দিয়ে পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘কারখানা বাঁচলে আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মজুরি বৃদ্ধি পাবে।’ আজ বুধবার (৪ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের ত্রিপক্ষীয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে বেতন কাঠামোর প্রস্তাব তৈরি এবং জানুয়ারিতে তা কার্যকর করা হবে। শ্রম আন্দোলনে গাজীপুরে নিহত শ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা অর্থসহায়তা দেওয়া হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া টঙ্গীতে ১০০ শয্যার শ্রমজীবী বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। আন্দোলনে নিরীহ শ্রমিক গ্রেপ্তার হয়ে থাকলে তাঁদের মুক্ত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

​বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। শ্রমিক প্রতিনিধিরা মজুরি বোর্ড দ্রুত গঠন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমসচিব আবদুর রহমান তরফদারসহ শ্রমিক ও মালিকপক্ষের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
লং মার্চের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: মীর শাহে আলম

লং মার্চের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: মীর শাহে আলম

৩২ মিনিট আগে
সাংবাদিক ও মিডিয়া মালিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব বিবেচনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক ও মিডিয়া মালিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব বিবেচনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

৩৩ মিনিট আগে
সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান

সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান

১ ঘণ্টা আগে
ঢাকায় শুরু ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা
স্মার্ট কৃষি ও খাদ্য নিরাপত্তায় প্রিসিশন এগ্রিকালচারকে গুরুত্ব দিয়ে

ঢাকায় শুরু ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা

১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে: রাষ্ট্রপতি

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে: রাষ্ট্রপতি

১ ঘণ্টা আগে
১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক

৩ ঘণ্টা আগে