রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বাজারে সুগন্ধি চালের দাম বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, সুগন্ধি চাল উৎপাদনের এলাকাগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এ কারণে কোনো কোনো ক্ষেত্রে এ চালের ঘাটতি দেখা দিচ্ছে। তবে সরকার ব্যাপক পরিসরে সুগন্ধি চাল রপ্তানি করছে না; অল্প কিছুদিন রপ্তানি হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে।
তিনি জানান, দেশের কোন অঞ্চলে কোন ধরনের ফসল ভালো হয় এবং সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে কোন ফসল বেশি উপযোগী, তা নির্ধারণে ভূমি মন্ত্রণালয় সারা দেশে জরিপ চালাচ্ছে। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ও কাজ করছে।
সুগন্ধি চালের উৎপাদন বাড়ানোর উপায় খুঁজতে গঠিত তিন সদস্যের কমিটি মাঠপর্যায়ে কাজ করবে। কমিটির সদস্যরা সুগন্ধি চাল উৎপাদন এলাকাগুলো সরেজমিন পরিদর্শন করবেন। যেসব এলাকায় এখনো এ চাল উৎপাদিত হচ্ছে এবং কৃষকদের মধ্যে আবাদ অব্যাহত রাখার আগ্রহ রয়েছে, সেগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। এসব এলাকার কৃষকদের অতিরিক্ত প্রণোদনা দিয়ে সুগন্ধি চালের আবাদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।



