প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস নয়, প্রত্যর্পণ চুক্তির কথা বললেন প্রতিমন্ত্রী ● কৃষিপণ্য আমদানি থেকে বেরিয়ে আসা হবে: কৃষিমন্ত্রী ● সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ারপারসন নির্বাচিত মো. ইসমাঈল জবিউল্লাহ ● হৃদরোগীদের পুনর্বাসনে আন্তর্জাতিক মডেল যুক্ত হচ্ছে দেশে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● আর্টিলারি রেজিমেন্টের সম্মেলন ও পুনর্মিলনী, সুবর্ণজয়ন্তী উদযাপন ● খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ● আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি ● লং মার্চের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: মীর শাহে আলম ● সাংবাদিক ও মিডিয়া মালিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব বিবেচনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ●

কৃষিপণ্য আমদানি থেকে বেরিয়ে আসা হবে: কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন
কৃষিপণ্য আমদানি থেকে বেরিয়ে আসা হবে: কৃষিমন্ত্রী
কৃষিপণ্য আমদানি থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম ও লিচুবাগান, আধুনিক পদ্ধতিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচামরিচ ও টমেটো চাষের এলাকা এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ প্রকল্প পরিদর্শনকালে কৃষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষিকে আমদানিনির্ভরতা থেকে রপ্তানিমুখী খাতে পরিণত করতে সরকার কাজ করছে। যেসব পণ্য আমদানি করা হয়, সেগুলোর উৎপাদন বাড়িয়ে আমদানি থেকে বেরিয়ে আসা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। আমবাগানের ফাঁকা জায়গায় আদা চাষ বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমবে এবং কৃষকের অতিরিক্ত আয় হবে। এ জন্য মাটির উপযোগিতা যাচাই করে ব্যবস্থা নিতে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নদীর পানি সেচে ব্যবহারের উদ্যোগ সম্প্রসারণের কথা জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে একটি বড় প্রকল্প অনুমোদনের পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে। রাজশাহী অঞ্চলে আম সংরক্ষণে কোল্ড স্টোরেজ স্থাপনের সম্ভাবনা নিয়েও কাজ চলছে, যাতে সংরক্ষণকাল বাড়িয়ে মৌসুমে দাম পড়ে যাওয়া রোধ করা যায়।

পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার অগ্রগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আদা, রসুন ও বর্ষাকালীন টমেটোর উৎপাদন বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী মৌসুম থেকে বর্ষাকালীন টমেটো চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ সময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএমডিএর প্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
কৃষি থেকে আরও
এ বছর সার আমদানি বাড়ানো হবে: কৃষিমন্ত্রী

এ বছর সার আমদানি বাড়ানো হবে: কৃষিমন্ত্রী

১৮ ঘণ্টা আগে
কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে সরকার

কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে সরকার

২ সপ্তাহ আগে
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী

৩ সপ্তাহ আগে
বিএডিসিতে জনবল সংকট, পদোন্নতি ও বদলি নিয়ে অসন্তোষ

বিএডিসিতে জনবল সংকট, পদোন্নতি ও বদলি নিয়ে অসন্তোষ

৩ সপ্তাহ আগে
সার ডিলার নিয়োগের তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সার ডিলার নিয়োগের তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

১ মাস আগে
অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ

অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ

১ মাস আগে