প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য পুনরুজ্জীবনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ● আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'SILICON RIVER NEXT 2026' অনুষ্ঠিত: প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের ● কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম পারভেজ ● সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী ● কাউখালীতে ছাত্রী ও সহকারী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় দুই শিক্ষক বরখাস্ত ● সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত নয়, জাতীয় নিরাপত্তার কৌশলগত অগ্রাধিকার: জনপ্রশাসন উপদেষ্টা ● নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম ● সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী ● দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী ●

যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য পুনরুজ্জীবনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

বিজ্ঞাপন
যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য পুনরুজ্জীবনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
দেশের ঐতিহ্যবাহী পরিবেশনাধর্মী শিল্প যাত্রাপালা ও সার্কাসের হারানো ঐতিহ্য ও জনপ্রিয়তা পুনরুজ্জীবিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, এ শিল্পের সঙ্গে শুধু শিল্পী ও কলাকুশলীরাই নন, বাদ্যযন্ত্রশিল্পী, উদ্যোক্তা, আয়োজক এবং মেলাকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীরাও সম্পৃক্ত; ফলে এর বিকাশের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বহু মানুষের জীবিকা ও কর্মসংস্থানও জড়িত।

আজ (বুধবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘পরিবেশনাধর্মী শিল্প: সার্কাস ও যাত্রাপালা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, একসময় দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়িক উদ্যোগে যাত্রাদল গড়ে উঠত; গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল যাত্রাপালা ও সার্কাস। কিন্তু সময়ের পরিবর্তন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার ও বিনোদনের বহুমাত্রিক সুযোগ সৃষ্টির ফলে এসব শিল্পের প্রতি মানুষের আগ্রহ কমেছে। যাত্রাপালায় কিছু ক্ষেত্রে অরুচিকর উপস্থাপনা ও নৃত্য সংযোজনের কারণে পারিবারিক পরিবেশে এ শিল্প উপভোগের সুযোগও সংকুচিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জীবনঘনিষ্ঠ, সংগ্রামমুখর, সমাজসচেতনতামূলক ও মানসম্মত যাত্রাপালা এবং সার্কাস চর্চায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, যাত্রাপালা ও সার্কাসের মতো ঐতিহ্যবাহী পরিবেশনাশিল্প পুনরুজ্জীবিত করতে সরকার সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। আগামী ডিসেম্বরে দেশের সব জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব উৎসবে অংশগ্রহণের লক্ষ্যে উপস্থিত যাত্রা ও সার্কাস দলের প্রতিনিধিদের আগামী পাঁচ দিনের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সবার জন্য সুস্থ ও মানসম্মত বিনোদন নিশ্চিত করতে সরকার কাজ করছে। যাত্রাপালা ও সার্কাস আয়োজনে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দিয়ে একটি বিশেষ সেল গঠনের প্রস্তাব করেন তিনি। সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম বলেন, যাত্রাপালা ও সার্কাসকে সময়োপযোগী করে গড়ে তুলতে হবে; রুচিশীল, সৃজনশীল ও কাহিনিনির্ভর পরিবেশনা নিশ্চিত করতে হবে, যাতে পরিবারের সব বয়সী সদস্য একসঙ্গে এসব আয়োজন উপভোগ করতে পারেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা: হারুন অর রশিদের সঞ্চালনায় কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈলান। কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টি খ্যাতনামা যাত্রাদল ও ১২টি সার্কাস দলের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। কর্মশালাটি এ শিল্পের সংকট চিহ্নিতকরণ, সম্ভাবনা অনুসন্ধান এবং টেকসই বিকাশে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
আসাদ নূরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিয়াস বাসু

আসাদ নূরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিয়াস বাসু

৪ ঘণ্টা আগে
‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— ক্ষোভ শবনম ফারিয়ার

‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— ক্ষোভ শবনম ফারিয়ার

৮ ঘণ্টা আগে
‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

৮ ঘণ্টা আগে
অভিনেতা ডিপজলের ভাই মারা গেছেন

অভিনেতা ডিপজলের ভাই মারা গেছেন

৯ ঘণ্টা আগে
সব ছেড়ে অনন্ত জলিলকে দ্বীনের পথে ফিরতে বললেন সেই ‘হালাল নায়ক’

সব ছেড়ে অনন্ত জলিলকে দ্বীনের পথে ফিরতে বললেন সেই ‘হালাল নায়ক’

৯ ঘণ্টা আগে
পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর

পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর

১ দিন আগে