প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’ ● মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০ ● ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয় ● যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ ● পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ● সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার ● মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন ● ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ ●

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

বিজ্ঞাপন
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি
চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে উৎপাদন সচল রাখতে ব্যর্থ হয়ে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের জরুরি মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য জানান।

ব্রিফিংয়ে মাহমুদ হাসান খান বলেন, কারখানার ভেতরে কিছু বিপদগামী শ্রমিক বাইরের অপমহলের উসকানি ও পরিচালনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছে; তারা নিজেরা কাজ না করে অন্য শ্রমিকদেরও কাজে বাধা দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ তৈরি করছে। এমনকি কারখানা থেকে বের হয়ে দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে সেখানকার শ্রমিকদেরও বাইরে বের করে আনছে। এর ফলে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন চালাতে ব্যর্থ হয়েছে; এর মধ্যে ৫৫টি কারখানা ইতিমধ্যে ১৩(১) ধারায় বন্ধ রয়েছে এবং বাকি ৯২টি কারখানা চালুর চেষ্টা করেও উৎপাদন পরিচালনা করতে পারেনি। এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কর্মরত।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে মালিকরা গত ১২ থেকে ১৪ দিন সর্বোচ্চ চেষ্টা করেও কারখানা সচল রাখতে পারেননি। শ্রম আইন অনুযায়ী কোনো বাণিজ্য সংগঠন এককভাবে কারখানা বন্ধ করতে পারে না; সংশ্লিষ্ট কারখানাগুলো নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় ১৫ নভেম্বর থেকে আইনগত অধিকার প্রয়োগ করে কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বলে মালিকরা জানিয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মজুরি বোর্ড প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠিত হওয়ার পরও এমন অরাজক পরিস্থিতি তৈরি করে মালিকপক্ষকে চাপের মুখে অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরির চেষ্টা করা হচ্ছে, অথবা এর পেছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে। কারখানার সার্বিক সুরক্ষা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ বলে সভায় অংশ নেওয়া প্রায় দেড় হাজার সদস্য মত দিয়েছেন। তবে ১৬ নভেম্বরের মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ অংশ নেবে এবং তাদের প্রস্তাব জমা দেবে বলে তিনি নিশ্চিত করেন।

সংকট উত্তরণে শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর ছিল না উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ের নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি; শিল্প রক্ষায় মালিক, শ্রমিক, সরকার ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ

ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ

৩ ঘণ্টা আগে
রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

১ দিন আগে
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

১ দিন আগে
টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১ দিন আগে
রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

২ দিন আগে
কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২ দিন আগে