শনিবার বিকেলে কালিয়াকৈর হাই-টেক সিটির ইএটিএল ইনোভেশন হাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের রয়েছে বিপুল তরুণ জনগোষ্ঠী, মেধাবী শিক্ষার্থী, দক্ষ প্রযুক্তিবিদ এবং সৃজনশীল মানুষ। তরুণদের মধ্যে নতুন কিছু করার আগ্রহ ও সক্ষমতা রয়েছে। কিন্তু এই মেধাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে হলে উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ ছাড়া বিশ্বব্যাংকের প্রাইড প্রকল্পের টিম লিডার ও সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মোখতার আলী ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাইসহ অনেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
ইএটিএল ইনোভেশন হাব স্টার্টআপ পিচ কনটেস্ট ২০২৬-এর লক্ষ্য হলো তরুণ উদ্ভাবক ও স্টার্টআপ উদ্যোক্তাদের নতুন ধারণা ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সম্ভাবনাকে একটি কার্যকর প্ল্যাটফর্মে নিয়ে আসা। অনুষ্ঠানে বক্তারা উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপান্তর, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি এবং সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।



