প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

বিজ্ঞাপন
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ
দেশের সব স্কুলে ২০২৭ সালে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। তিনি জানান, আদালত রিটটি নট প্রেস হিসেবে রিজেক্ট করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে ৭ অক্টোবর দেশের সব স্কুলে ২০২৭ সালের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট দায়ের করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপসচিবকে বিবাদী করা হয়।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রিটকারীর আইনজীবী জানান, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির পরিবর্তে ডিজিটাল লটারি চালু করেছিল তৎকালীন সরকার। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই পদ্ধতি বাতিল করে বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। একই দিনে লটারি পদ্ধতি বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পরে সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে; তবে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বহাল থাকবে লটারি পদ্ধতি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে স্কুল দখলের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে স্কুল দখলের অভিযোগ

৫ ঘণ্টা আগে
আজানের সময় গান বন্ধ করতে বলায় জবি ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

আজানের সময় গান বন্ধ করতে বলায় জবি ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

৫ ঘণ্টা আগে
মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০

মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০

১ দিন আগে
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

১ দিন আগে
স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৩ দিন আগে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

৩ দিন আগে