রোববার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে যাত্রার জন্য বিমানবন্দরে পৌঁছালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তার সঙ্গে রয়েছেন স্ত্রী বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।


