প্রধান তথ্য কমিশনার বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ ও সুরক্ষা আইন, ২০২৫-এর খসড়া প্রকাশ করা হয়েছে। একটি যুগান্তকারী আইন প্রণয়ন হতে যাচ্ছে। এতে প্রস্তাবিত প্রতিটি ধারায় বলা হয়েছে, তথ্য জনগণের সম্পত্তি — সরকার কিংবা কোনো কর্মকর্তার নয়।’
তি বলেন, ‘অপতথ্য ঠেকাতে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের সংবিধান চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্য পাওয়ার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকার করে। তথ্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের স্বচ্ছতা, জবাবদিহি ও শাসনের উন্নয়নের ক্ষেত্রে অপরিহার্য।’
তি আরও বলেন, ‘এখন প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে। এ প্ল্যাটফর্মগুলোতে অনেকেই তথ্যের বিভিন্ন অপ্রাসঙ্গিক দিক প্রচার করেন। এতে তথ্য সঠিকভাবে পৌঁছানো কঠিন। কিন্তু তথ্যের সঠিক প্রবাহ মানুষের সচেতনতা বাড়াবে এবং অপতথ্য ঠেকাতে ভূমিকা রাখবে।’ তথ্য কমিশনার ড. দিল আফরোজ খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য অধিকার আইনবিষয়ক গবেষক ড. শ্যামলী আক্তার, সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, বাংলাদেশ মিশন ইনিসিয়েটিভের নির্বাহী প্রধান মাজেদা হক প্রমুখ।নিনি




