রিজভী বলেন, ‘সারাদেশে ইন্টারনেট ছড়িয়ে পড়েছে। ইন্টারনেটের মাধ্যমে এখন সবকিছু করা যায়। কিন্তু এর অপব্যবহারও হচ্ছে। সাইবার অপরাধ, গুজব ছড়ানো, ব্যক্তিগত তথ্য চুরি — এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রযুক্তি এখন যুদ্ধের হাতিয়ার। একটি দেশের নিরাপত্তা এখন অনেকাংশে সাইবার নিরাপত্তার ওপর নির্ভরশীল। তাই এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় আইন করতে হবে।’ সেমিনারে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসানসহ অন্যান্য নেতারা।


