বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান, দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মী কাতারের বিভিন্ন খাতে অবদান রাখতে পারে। তিনি কাতার সরকারকে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানান। এদিকে কাতারের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, কাতার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে চায়।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে কাতারে প্রায় ৪ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। কাতারের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।


