সভায় জোটের সমন্বয়ক শামসুদ্দিন পারভেজ, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইসলামি ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এম এ মান্নানসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নেতারা বলেন, মোস্তফা জামাল হায়দার দেশের গণতান্ত্রিক রাজনীতির একজন প্রবীণ ও গুরুত্বপূর্ণ নেতা; তাঁর অসুস্থতা জোটের সর্বস্তরের নেতাকর্মীদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নেতা মহান আল্লাহর দরবারে জোট প্রধানের পূর্ণাঙ্গ সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর প্রতিও তাঁর জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।রা


