বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৭৩ জন, ময়মনসিংহে ৯১, চট্টগ্রামে ২৫, খুলনায় ১৯৩, রাজশাহীতে ২৪০, রংপুরে ৭৪, বরিশালে ২০৯ ও সিলেটে ১৩ জন রয়েছেন। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৬২ হাজার ৫০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ যাবৎ মোট এক লাখ ৫৬ হাজার ১৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন; বর্তমানে পাঁচ হাজার ৮১৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয় ৪১৩ জনের; ২০২৪ সালে আক্রান্ত এক লাখ এক হাজার ২১৪ জন ও মৃত্যু ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


