প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। গত জুলাইয়ে রয়টার্সকে তিনি বলেন, আদালতে আত্মসমর্পণ করতে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর চার মাস পর গত সপ্তাহে রয়টার্সের আরেক খবরে তার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের কথা সামনে আসে। এ নিয়ে বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট কোনো বক্তব্য না এলেও সরকার শুরু থেকেই তাকে বিচারের জন্য হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবারই আইনি সুরাহার কথা বলেছে।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এমন প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলে মুখপাত্র বিষয়টির সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের ওপর ছেড়ে দেন। ই-মেইলে পাঠানো জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র, যেন দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আমির হামজার বক্তব্যে সংসদে হট্টগোল

আমির হামজার বক্তব্যে সংসদে হট্টগোল

১৫ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক

১৫ ঘণ্টা আগে
দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ

দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ

১৬ ঘণ্টা আগে
ধানমন্ডি এলাকা দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযান চলবে: ডিএসসিসি প্রশাসক

ধানমন্ডি এলাকা দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযান চলবে: ডিএসসিসি প্রশাসক

১৭ ঘণ্টা আগে
কাতারে আরও কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ

কাতারে আরও কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ

১৭ ঘণ্টা আগে
গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

১৭ ঘণ্টা আগে