প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুই শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিলো ঢাকা কলেজ ছাত্রদল ● এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ● যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে ● ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু ● ১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর ● জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ ● ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন ● ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ● সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে ●

চারবার বিচ্ছেদের পর পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

বিজ্ঞাপন
চারবার বিচ্ছেদের পর পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ
চারবার বিবাহবিচ্ছেদের পর পঞ্চমবার বিয়ের বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। সম্প্রতি নিউইয়র্কে নিজের কনসার্ট ফিল্ম ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’-এর বিশেষ প্রদর্শনী ও আড্ডায় ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন ৫৭ বছর বয়সি এই তারকা। ওই আড্ডার একপর্যায়ে জেনিফারের চারবার ডিভোর্সের বিষয়টি আলোচনায় উঠে আসে। ‘জেনি ফ্রম দ্য ব্লক’ খ্যাত এই গায়িকা অকপটে স্বীকার করেন, এই বিচ্ছেদগুলো তার জীবনের একটি বড় অধ্যায়। এ সময় এক দর্শক মজা করে বলে বসেন, ‘আপনার তো এখনো (বিয়ে করার জন্য) আরও ছয়টি আঙুল বাকি আছে!’ দর্শকের এমন রসিকতায় হেসে ফেলে জেনিফার পালটা জবাব দেন, ‘হ্যাঁ, তা ঠিক! একদম ঠিক!’ এমনকি ওই কথাটি টি-শার্টে ছাপানো উচিত বলেও মজা করেন তিনি। তবে পঞ্চম বিয়ে নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি এই তারকা। হাসিমুখে তিনি বলেন, ‘আর মনে হয় না যে এটা আমার দ্বারা সম্ভব হবে, ঈশ্বর জানেন!’

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই এই পপ তারকার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়া ও ভক্তদের মাঝে নানা জল্পনা-কল্পনা চলছে। সম্প্রতি তার ‘অফিস রোমান্স’ সিনেমার সহশিল্পী ব্রেট গোল্ডস্টিনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিয়েছেন তিনি। গত জুনে ‘টুডে’ শোতে জেনিফার জানান, কোনো সহশিল্পীর সঙ্গে কাজ করলেই বা একসঙ্গে দেখা গেলেই মানুষ সহজে প্রেমের সম্পর্ক ধরে নেয়, যা আসলে সত্য নয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জেনিফার লোপেজের জীবনের প্রথম দুটি বিয়ে ছিল ওজানি নোয়ার (১৯৯৭-১৯৯৮) এবং নৃত্যশিল্পী ক্রিস জুডের (২০০১-২০০৩) সঙ্গে। এরপর ২০০২ সালে ‘জিগলি’ সিনেমার শুটিংয়ে বেন অ্যাফ্লেকের সঙ্গে তার পরিচয় হয়। ২০০৩ সালে তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও অতিরিক্ত মিডিয়ার নজরদারির কারণে তা স্থগিত হয়ে যায় এবং ২০০৪ সালের জানুয়ারিতে তারা আলাদা হয়ে যান। এর পরদিনই ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। ২০০৮ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় যমজ সন্তান ম্যাক্স ও এমে। ২০১৪ সালে মার্ক অ্যান্থনির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৯ সালে সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে বাগদান হলেও ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে। সবশেষে, প্রথম বাগদানের প্রায় দুই দশক পর ২০২১ সালে ফের বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ। ২০২২ সালে লাস ভেগাস ও জর্জিয়ায় ধুমধাম করে তাদের বিয়ে হয়। তবে বেন অ্যাফ্লেকের সঙ্গে তার জর্জিয়ায় বিয়ের ঠিক দুই বছর পূর্তিতে, অর্থাৎ ২০২৪ সালের ২০ আগস্ট লোপেজ ডিভোর্সের আবেদন করেন এবং ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ বললেন হানিয়া আমির

‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ বললেন হানিয়া আমির

২ দিন আগে
জন্মদিন উপলক্ষে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

জন্মদিন উপলক্ষে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

২ দিন আগে
হুমায়ূন আহমেদের আজ জন্মদিন

হুমায়ূন আহমেদের আজ জন্মদিন

৪ দিন আগে
অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা

অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা

৫ দিন আগে
যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য পুনরুজ্জীবনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য পুনরুজ্জীবনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

৬ দিন আগে
আসাদ নূরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিয়াস বাসু

আসাদ নূরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিয়াস বাসু

৬ দিন আগে