তিনি আরও বলেন, আওয়ামী লীগের নামে যেসব কর্মকাণ্ড ঘটছে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনীতি হতে পারে না; ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও থানায় আগুন দেওয়ার মতো ঘটনা কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সে প্রশ্নও তোলেন তিনি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে চরমোনাই পীর বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিয়েছিলেন; কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বলেন, ‘দুঃখের সাথে বলতে হয় আমরা ভুল করেছি। যাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসালাম, পুরোনোরাই নতুনভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।’ এ সময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে গণভোটের রায় বাস্তবায়নসহ আপনাদের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন; আপনারা জনগণের রায় উপেক্ষা করে দেশ পরিচালনা করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল
অনলাইন সংস্করণ: https://dhakamagazine.com
ইমেইল: contact@dhakamagazine.com
প্রকাশিত: 2026-11-20 14:55:12
আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসার আহ্বান চরমোনাই পীরের
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা
কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার
গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

