প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ ● বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য ● জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম ● আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ● সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির ● বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক ● সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের ● ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ ● বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ●

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন ছুড়লেন পাটওয়ারী

বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন ছুড়লেন পাটওয়ারী
দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা ও সংসদ সদস্যের বাসায় আগুনের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে; শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে—‘মুঝে বাঁচাও, বাঁচাও!’ শেষে তিনি লেখেন, অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়—এটাই প্রকৃতির বিচার! উল্লেখ্য, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে থানাটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে; এ ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ

ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ

১৫ মিনিট আগে
মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির

মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির

২ ঘণ্টা আগে
বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক

বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক

২ ঘণ্টা আগে
ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

২ ঘণ্টা আগে
‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে
এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

১ দিন আগে