প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ ● বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য ● জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম ● আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ● সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির ● বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক ● সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের ● ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ ● বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ●

‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘জয় বাংলা’ স্লোগানকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে কোনো জায়গা হবে না; অপরাধে জড়িত কেউই আইনের আওতার বাইরে থাকতে পারবেন না। শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দেশে চলমান সহিংসতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে; দলটির কিছু লোক পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় দলটি এখন বিচ্ছিন্ন কিছু সহিংস কর্মকাণ্ডে সীমাবদ্ধ হয়ে পড়েছে; বিভিন্ন স্থানে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না; কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে; অপরাধে জড়িত ব্যক্তিদের যথাসময়ে আইনের আওতায় আনা হবে এবং কাউকেই বিচারের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসীদের জন্য বাংলাদেশে কোনো জায়গা নেই; শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো দেশেই সন্ত্রাসীদের আশ্রয় পাওয়ার সুযোগ থাকা উচিত নয়। সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক—উভয় ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বদরবারে দেশের অবস্থান ও দৃশ্যমান অগ্রগতি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে; এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যে বাংলাদেশ নিয়ে দেশের সব মানুষ গর্ব করতে পারবেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ

ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ

১৭ মিনিট আগে
মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির

মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির

২ ঘণ্টা আগে
বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক

বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক

২ ঘণ্টা আগে
ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন ছুড়লেন পাটওয়ারী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন ছুড়লেন পাটওয়ারী

৬ ঘণ্টা আগে
এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

১ দিন আগে