প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ ● বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য ● জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম ● আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ● সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির ● বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক ● সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের ● ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ ● বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ●

সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের

বিজ্ঞাপন
সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের
দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি দাবি করেন, আগুনসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে; এ পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষায় সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। শুক্রবার (২০ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাবেক ছাত্রনেতাদের নিয়ে আয়োজিত এক শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশের পোশাক খাতকে ধ্বংসের অপচেষ্টা চলছে; রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য সরকার দায়ী, এ ধরনের পরিস্থিতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। জামায়াতে ইসলামী আদর্শিক শক্তিতে বলীয়ান হয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

শিক্ষাশিবিরের পরিচালক, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় এতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক সাবেক দায়িত্বশীল অংশ নেন। শিক্ষাশিবিরে আলোচনা পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, আন্দোলনের কর্মীদের জীবনে অবসরের সুযোগ নেই; মানবতার কল্যাণ সাধনই জীবনের মূল লক্ষ্য। সভাপতির বক্তব্যে ড. নূরুল ইসলাম বাবুল বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সাবেক ছাত্রনেতাদের জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে; মানুষের সুখ-দুঃখ ও সংকটে পাশে দাঁড়াতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

২ ঘণ্টা আগে
আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

৬ ঘণ্টা আগে
রামুতে সিএনজিতে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪

রামুতে সিএনজিতে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪

৬ ঘণ্টা আগে
নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

৬ ঘণ্টা আগে
শনিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

শনিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

৬ ঘণ্টা আগে