প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ ● বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য ● জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম ● আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ● সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির ● বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক ● সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের ● ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ ● বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ●

আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

বিজ্ঞাপন
আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আওয়ামী লীগকে দমন করা বিরোধী দলের দায়িত্ব নয়; এটি সরকারের সাংবিধানিক দায়িত্ব। শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা এবং ছাত্রশিবিরের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা আমাদের জায়গা থেকে মাঠে আছি, প্রতিবাদ জানিয়েছি; লীগ দমন করা কোনো বিরোধী দলের কাজ নয়। সরকারে থেকে তারা ঘুরে বেড়াবে, প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখবে, আর আমরা গিয়ে মারামারি করে ফৌজদারি অপরাধ করব—এমনটা তো হতে পারে না; সংবিধান আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করেছে।

তিনি বলেন, সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা চায় এবং একসঙ্গে প্রতিরোধের আহ্বান জানায়, তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব হবে। শিবির সভাপতি আরও বলেন, আমি কর দেব, সেই করের টাকায় সরকার অস্ত্র কিনবে, পুলিশ পালন করবে, আবার আমিই গিয়ে মারামারি করব—এটা তো হতে পারে না; আগে প্রশাসন ব্যবস্থা নেবে। জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য; সরকার যদি তা না পারে, তাহলে পদত্যাগ করুক, যারা পারবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়নামতি সাথী শাখার সভাপতি জুবায়ের আহমেদ; প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

২ ঘণ্টা আগে
সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের

সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের

২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

৬ ঘণ্টা আগে
রামুতে সিএনজিতে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪

রামুতে সিএনজিতে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪

৬ ঘণ্টা আগে
নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

৬ ঘণ্টা আগে
শনিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

শনিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

৬ ঘণ্টা আগে