প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী ● হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: মুফতী আব্দুল মালেক ● আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ: তথ্য প্রতিমন্ত্রীর ● বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন প্রতিমন্ত্রীর ● যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ● বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী ● জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর ● প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা ● আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: মীর শাহে আলম ● গণহত্যাকারী আ.লীগের ব্যাপারে ভিকটিমদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই: হেফাজত ●

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

বিজ্ঞাপন
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। একই পূর্বাভাসে ১০ মার্চ, বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাবের ভিত্তিতে রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এসব তারিখ চূড়ান্ত নয়। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

হিজরি বর্ষপঞ্জি চন্দ্রনির্ভর হওয়ায় প্রতিবছর গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ওই রাতেই শুরু হবে তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে মুসলমানরা প্রথম রোজা রাখবেন। তবে নির্ধারিত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে রমজান শুরুর তারিখ পরিবর্তিত হতে পারে।

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উল্লেখ্য, পবিত্র রমজান ইসলামী হিজরি বর্ষপঞ্জির নবম মাস। মুসলমানদের কাছে মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: মুফতী আব্দুল মালেক

হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: মুফতী আব্দুল মালেক

৫ ঘণ্টা আগে
১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর

১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর

৪ দিন আগে
বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং যেভাবে ইসলাম গ্রহণ করলেন

বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং যেভাবে ইসলাম গ্রহণ করলেন

৪ দিন আগে
হজ নিবন্ধন শুরু আজ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

হজ নিবন্ধন শুরু আজ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

৫ দিন আগে
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ

১ সপ্তাহ আগে
প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষ দশে তাকি উসমানি

প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষ দশে তাকি উসমানি

১ সপ্তাহ আগে