প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষ দশে তাকি উসমানি

বিজ্ঞাপন
প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষ দশে তাকি উসমানি
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে শীর্ষ দশে স্থান পেয়েছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামী স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি; তালিকায় তার অবস্থান সপ্তম। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই তালিকায় তাকে ‘মুফতি ও শীর্ষস্থানীয় ইসলামী স্কলার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ইসলামবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগের ২০২৬ সালের সংস্করণে তিনি দ্বিতীয়, ২০২৫ সালে ষষ্ঠ এবং ২০২৪ সালে অষ্টম স্থানে ছিলেন। প্রকাশনাটিতে তাকি উসমানিকে হাদিস, ইসলামী আইনশাস্ত্র (ফিকহ) ও ইসলামী অর্থনীতির একজন প্রভাবশালী বৈশ্বিক স্কলার এবং দেওবন্দি ধারার ইসলামী শিক্ষার অন্যতম প্রধান বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

১৯৪৩ সালের ৫ অক্টোবর ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। তিনি পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি মাওলানা মুফতি মুহাম্মদ শফির ছেলে; তার বাবা করাচির জামিয়া দারুল উলুম প্রতিষ্ঠা করেন। তাকি উসমানি দারুল উলুম করাচি থেকে ইসলামী শিক্ষায় উচ্চতর বিশেষায়িত ডিগ্রি, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতকোত্তর এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি লাভ করেন।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

হাদিস, ফিকহ, অর্থনীতি ও তাসাউফে বিশেষজ্ঞ তাকি উসমানি ১৯৫৯ সাল থেকে ইসলামী শিক্ষার বিভিন্ন শাখায় পাঠদান করে আসছেন। ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। এ ছাড়া ওআইসির অঙ্গপ্রতিষ্ঠান জেদ্দাভিত্তিক আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির স্থায়ী সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 

ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং ক্ষেত্রেও তার অবদান রয়েছে; বিশ্বের বিভিন্ন দেশের একাধিক ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ তত্ত্বাবধায়ক বোর্ডের চেয়ারম্যান বা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি বাহরাইনভিত্তিক এএওআইএফআই ইন্টারন্যাশনাল শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান, করাচির জামিয়া দারুল উলুমের মহাপরিচালক এবং পাকিস্তানের মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি। আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় তার ৬০টির বেশি বই প্রকাশ হয়েছে।

 

‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনার ২০২৭ সালের সংস্করণটি ১৮তম বার্ষিক আয়োজন। এতে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মূল্যায়নে সামাজিক বিভিন্ন সূচক, জনমত ও বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করা হয়; পাশাপাশি চলতি বছরের অর্জনের তুলনায় ব্যক্তির সামগ্রিক জীবনের অবদানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রকাশকদের মতে, তালিকায় অন্তর্ভুক্তির অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির মতামত বা কর্মকাণ্ডের প্রতি তাদের সমর্থন নয়; বরং মুসলিম বিশ্বে তার প্রভাবের মূল্যায়ন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল

সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল

১ দিন আগে
২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি

২ দিন আগে
রমজান শুরু হতে বাকি ১২১ দিন, সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

রমজান শুরু হতে বাকি ১২১ দিন, সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

১ মাস আগে
জাতীয় মসজিদের খতিবকে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

জাতীয় মসজিদের খতিবকে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

১ মাস আগে
মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল

১ মাস আগে
মুলাদীতে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

মুলাদীতে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

১ মাস আগে