প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ● এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম ● ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম ● ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা ● ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি ● হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের ● সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা ● হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু ● জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী ●

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

বিজ্ঞাপন
ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি
বছরের শেষ মাস ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসায় শীতকালীন অবকাশ উপলক্ষে ছুটি থাকলেও প্রতিষ্ঠানভেদে এর মেয়াদে পার্থক্য রয়েছে। কোথাও টানা ১২ দিন, আবার কোথাও ছুটির পরিমাণ ১৮ দিন পর্যন্ত। প্রকাশিত শিক্ষাপঞ্জি ও সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে ২০ ডিসেম্বর, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর রোববার হওয়ায় এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ছাড়া ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সাধারণ ছুটি থাকছে। সব মিলিয়ে সাপ্তাহিক ছুটিসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটি পাবেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জিতেও শীতকালীন অবকাশের সময় নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৯ ডিসেম্বর। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি পাচ্ছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রাথমিক ও মাধ্যমিকের তুলনায় কলেজ পর্যায়ে ছুটির মেয়াদ বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজে ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। সব মিলিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি ভোগ করবেন।

সরকারি ও বেসরকারি মাদরাসাগুলোতে শীতকালীন অবকাশ শুরু হবে ১৩ ডিসেম্বর, ছুটি চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলো এই ছুটির আওতায় থাকবে। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে ১৫ দিনের ছুটি পাবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

২০২৬ সালের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ডিসেম্বরের এই অবকাশের মধ্য দিয়েই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বছরের ছুটি শেষ হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত অতিরিক্ত দুই দিনের ছুটি রয়েছে। প্রতিষ্ঠানপ্রধান চাইলে নির্ধারিত নিয়ম অনুযায়ী এই ছুটি ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

১ ঘণ্টা আগে
শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

১ দিন আগে
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

১ দিন আগে
প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই

প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই

২ দিন আগে
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

২ দিন আগে
বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

২ দিন আগে