প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ● এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম ● ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম ● ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা ● ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি ● হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের ● সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা ● হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু ● জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী ●

ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

বিজ্ঞাপন
ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
অনুমতি ছাড়া বিদেশে অবস্থান এবং ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। অন্যদিকে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সিন্ডিকেটের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ওঠা বিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সিন্ডিকেট সূত্র জানায়, সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এবং প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে উপস্থিত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা উপস্থিত না হলে বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অন্যদিকে, অধ্যাপক মুশফিকুর রহমান ও প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় তাঁদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে তাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এক বছরের শিক্ষা ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দিয়ে বিদেশে অবস্থান করছেন। অন্যদিকে আইন বিভাগের শিক্ষক দম্পতি আজহার উদ্দিন ভূঁইয়া ও শাহরিমা তানজিন অর্নি ছুটির মেয়াদ শেষ হলেও দেশে ফেরেননি। এ ছাড়া অধ্যাপক মুশফিকুর রহমান কর্তৃপক্ষের কাছ থেকে স্বল্পমেয়াদী ছুটি নিয়ে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে আর ফেরেননি বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিশ্ববিদ্যালয়ের প্রবিধান অনুযায়ী, ছুটি শেষে সময়মতো কর্মস্থলে যোগদান এবং বিদেশে অবস্থানের ক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এসব নিয়ম অমান্য করলে চাকরি থেকে সাময়িক অথবা চূড়ান্ত বহিষ্কারের বিধান রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

৪ ঘণ্টা আগে
শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

১ দিন আগে
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

১ দিন আগে
প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই

প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই

২ দিন আগে
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

২ দিন আগে
বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

২ দিন আগে