প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ ● যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী ● স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ ● বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ● শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ ● সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ● এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম ●

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

বিজ্ঞাপন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়। বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন; তবে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়েছে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়; সভায় মালিকপক্ষের প্রতিনিধি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেন। তবে সেই প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। বোর্ডের তৃতীয় সভায় চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া দুই পক্ষের বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তবে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। এর আগে গত ১৬ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় তিনি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। শ্রমিকপক্ষের যুক্তি ছিল, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন; তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ

১৬ ঘণ্টা আগে
বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ

১৭ ঘণ্টা আগে
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯ ঘণ্টা আগে
১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম

১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম

১৯ ঘণ্টা আগে