প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী ● এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ ● যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী ● স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ ● বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ● শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ ● সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ●

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন
প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আজ ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী। আমরা সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছি; সেখানে দেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে উৎকর্ষ কেন্দ্র এবং বিদেশি শিক্ষার্থীরাও পড়তে আসবে। চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইসিটি, বিগ ডাটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য। দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে মন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

১৭ ঘণ্টা আগে
ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

১৯ ঘণ্টা আগে
ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

২৩ ঘণ্টা আগে
শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

১ দিন আগে
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

২ দিন আগে
প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই

প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই

২ দিন আগে