রোববার (২৯ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় একটি রাস্তার উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গুপ্ত বলেন আর ফ্যাসিস্ট বলেন, কেউ এসে দেশকে নষ্ট করবে কিংবা দেশের মানুষের ক্ষতি করবে, তা মেনে নেওয়া হবে না। সাধারণ জনগণও তা মেনে নেবে না। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এ বিষয়ে সচেতন রয়েছে। দেশে ফ্যাসিবাদের কোনো ধরনের অবস্থান তৈরি হতে দেওয়া হবে না।
এ সময় ঠিকাদারদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, রাস্তার কাজ অবশ্যই সঠিক নিয়মে ও মানসম্মতভাবে করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে; আর যারা নিম্নমানের কাজ করবেন, তাদের লাইসেন্স বাতিল করা হবে।
রাস্তার উন্নয়নকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।



