প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ ● আ.লীগ কর্মীদের চেয়ে দলটির প্রতি প্রতিবেশী দেশের মন্ত্রীদের প্রেম বেশি: গোলাম পরওয়ার ● তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন ● সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ ● ‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি ● ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপি আরও কঠোর অবস্থানে থাকবে: খাদ্যমন্ত্রী ● নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা ● ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ ● মঞ্চে অভিনয় না করেও থিয়েটার পদক পেলেন পূর্ণিমা ● নামেই ‘ইসলামী’, কার্যত সুদভিত্তিক কার্যক্রম শাহজালাল ব্যাংকের ●

বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ

বিজ্ঞাপন
বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ
বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একইসঙ্গে তিনি বলেছেন, দেশের পরিস্থিতি নিয়ে বিদেশিদের কোনো উদ্বেগও নেই।

রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে, শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে ফ্যাসিবাদের পতিত সরকার একটু সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এটাকে রাজনৈতিক অস্থিতিশীলতা বলা যায় না। সেটা বিশ্বের আমাদের সকল ডেভেলপমেন্ট পার্টনাররা ভালোভাবেই বোঝে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এছাড়া বাংলাদেশের কারও সঙ্গে শত্রুতা নেই উল্লেখ করে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তানসহ সব দেশের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গঙ্গা চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই চুক্তি নিয়ে ভারতের চিঠির আশা এখনো ছাড়ছে না বাংলাদেশ। এই চুক্তির গুরুত্ব বাংলাদেশের পাশাপাশি ভারতও নিশ্চয়ই বোঝে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে আসন্ন বিজয় দিবসে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করছেন না বলেও জানান তিনি। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত আনা তার সরকারের অগ্রাধিকার; এ নিয়ে ভারতের সহযোগিতার ব্যাপারেও আশাবাদী তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন

তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন

৩৩ মিনিট আগে
সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

৩৭ মিনিট আগে
নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

৪৭ মিনিট আগে
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

৪৯ মিনিট আগে
ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ ঘণ্টা আগে
সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ ঘণ্টা আগে