প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

পুলিশকে দলীয় প্রভাবমুক্ত ও জনবান্ধব হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
পুলিশকে দলীয় প্রভাবমুক্ত ও জনবান্ধব হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে নিরপেক্ষ, পেশাদার, মানবিক ও সেবামুখী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। পুলিশ কর্মকর্তাদেরও দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের সঙ্গে যাতে কেউ জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, পুলিশ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থা। তাই কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার পরিবর্তে সংবিধান, আইন এবং জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অন্যান্য থেকে আরও
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দিনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দিনেশ ত্রিবেদী

৮ মিনিট আগে
সংস্কার ও গণভোট নিয়ে কূটতর্ক বন্ধের আহ্বান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের

সংস্কার ও গণভোট নিয়ে কূটতর্ক বন্ধের আহ্বান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের

১০ মিনিট আগে
চলমান জাতীয় সংকট নিয়ে যা বললেন শিশির মনির

চলমান জাতীয় সংকট নিয়ে যা বললেন শিশির মনির

১ সপ্তাহ আগে
আইনি প্রক্রিয়া না মেনে রাতের বেলায় তেলের দাম বৃদ্ধির গেজেট কেন— প্রশ্ন শিশির মনিরের

আইনি প্রক্রিয়া না মেনে রাতের বেলায় তেলের দাম বৃদ্ধির গেজেট কেন— প্রশ্ন শিশির মনিরের

১ সপ্তাহ আগে
বিমানবন্দরে নেমেই আওয়ামী সমর্থকদের সমালোচনায় অভিনেত্রী বাঁধন

বিমানবন্দরে নেমেই আওয়ামী সমর্থকদের সমালোচনায় অভিনেত্রী বাঁধন

২ সপ্তাহ আগে
সিফাতের শিক্ষাজীবন রক্ষায় সরকারের প্রতি শিশির মনিরের অনুরোধ

সিফাতের শিক্ষাজীবন রক্ষায় সরকারের প্রতি শিশির মনিরের অনুরোধ

২ সপ্তাহ আগে