সর্বশেষ আপডেট

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর এক জায়গায়, সময়ের ক্রমানুসারে সাজানো।

বিজ্ঞাপন
স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে জাতীয় হ্যাকাথনের ডাক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাতীয়

স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে জাতীয় হ্যাকাথনের ডাক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের প্রায় ২০ কোটি মানুষের সমন্বিত স্বাস্থ্য তথ্যভাণ্ডার সুরক্ষা, গবেষণা এবং ‘ই-হেলথ কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় হ্যাকাথনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অংশীদারত্বে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। তৃণমূলের তরুণ উদ্ভাবকদের মেধা ও নতুন ধারণা কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তর নিশ্চিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

726 বার পড়া
বিজ্ঞাপন
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী জাতীয়

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সাভারে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ বা জাতীয় পতাকা প্রাপ্তির গৌরব অর্জন করেছে।

416 বার পড়া
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন