সায়েদাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ
রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ বাস টার্মিনালে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক ও বিভিন্ন স্থানে থাকা এসি বাসের কাউন্টারগুলো টার্মিনালে স্থানান্তরের মাধ্যমে যানজট কমানোর পাশাপাশি যাত্রীসেবার মান উন্নত করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।