দেশজুড়ে এআই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন, ১,৬০০ তরুণকে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ
তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী জাতীয় এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের প্রথম ধাপে দেশের ৬৪ জেলা থেকে এক হাজার ৬০০ তরুণ-তরুণীকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।