টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী
বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ ও ভাঙন প্রতিরোধে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অব্যাহত সহযোগিতা কামনা করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মানসম্মত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সরকার এডিবির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।