এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন
উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শক সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল। টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশ নেয়।