বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, টিকা সংকটে বাড়ছে ঝুঁকি
আজ ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। প্রাণীর কামড়ের পর প্রয়োজনীয় টিকা না পাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় জলাতঙ্কের ঝুঁকি বাড়ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। বিশেষ করে ঢাকার বাইরে সরকারি হাসপাতালে র্যাবিস টিকার সংকটের কথা জানিয়েছেন অনেকে।