প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ‘বাংলাদেশ নীতি’ অনুসরণের কথা বললেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুপ্রতিষ্ঠিত। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘বাংলাদেশ নীতি’কে অগ্রাধিকার দিয়ে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী করা হচ্ছে।