স্বাস্থ্যখাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান।