শীর্ষ শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও ব্যবসা পরিবেশ উন্নয়নে গুরুত্ব
দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্পখাতের চ্যালেঞ্জ, জ্বালানি সংকট, করনীতি, রপ্তানি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।